খানসামার সুদখোরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

Azizar Rahman avatar   
Azizar Rahman
খানসামার সুদখোরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
খানসামার সুদখোরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
দিনাজপুরের খানসামা উপজেলার বোর্ডেরহাট এলাকায় স্থানীয় এক সুদখোরের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার রাত ৮টায় বোর্ডেরহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।..

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুদের কারবারের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তারা এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভুক্তভোগী পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সুদের ব্যবসা সমাজে অস্থিরতা ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন শেষে এলাকাবাসী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Walang nakitang komento


News Card Generator