খানসামায় সুদখোর চক্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Azizar Rahman avatar   
Azizar Rahman
খানসামায় সুদখোর চক্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
খানসামায় সুদখোর চক্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের খানসামা উপজেলার বোর্ডেরহাট এলাকায় সুদখোর চক্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার রাত ৯ টায় বোর্ডেরহাট বাজার এলাকায় অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-প..

মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এলাকার কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে সুদের কারবার, চেক ও স্ট্যাম্পের অপব্যবহার এবং অসহায় মানুষের সম্পত্তি দখলের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি ও সর্বস্বান্ত করে আসছে একই এলাকার রক্ত চোঁষা সুদারু নুরুদ্দিন, রুহুল আমিন, আব্দুর রাজ্জাক ও ক্যাসিনো সম্রাট আব্দুল্লাহসহ অনেকে।
 
এসব কর্মকাণ্ডের প্রতিবাদ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা বলেন, সুদভিত্তিক শোষণ, প্রতারণা ও জবরদখলের মতো কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তারা এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।বক্তারা আরো বলেন, “সুদখোরদের মামলার আসামি ধরতে এলে পুলিশকে ছাড় দেওয়া হবে না” এদিকে, অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator