বকশীগঞ্জে আসফ (ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন, অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়..

Md Yasir Arafat avatar   
Md Yasir Arafat
বকশীগঞ্জে আসফ (ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন, অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়..
বকশীগঞ্জে আসফ (ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন, অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

ইয়াছির আরাফাত,স্টাফ রিপোর্টারঃ-

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ/ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে বকশীগঞ্জ উপজেলার সারমারা বাজারে সরকারি হাসপাতালের বিপরীতে অবস্থিত নবনির্মিত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বগারচর ইউনিয়ন শাখার সভাপতি শেখ মোহাম্মদ সবুজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আসফ (ASF) জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মো. নুরুল ইসলাম চৌধুরী ননী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব চৌধুরী (স্বপন)।
এ সময় সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা নতুন কার্যালয়ের কার্যক্রমের সফলতা কামনা করেন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র, অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা আসফ (ASF)-এর অন্যতম লক্ষ্য। মানবাধিকার লঙ্ঘন, সামাজিক বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং আইনি সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করে যাচ্ছে। নতুন এই কার্যালয় বগারচর ইউনিয়নের সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে সংগঠনের উত্তরোত্তর সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং মানবতার সেবায় নিয়োজিত সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, সদস্য ও সুধীজনদের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments found


News Card Generator