আঞ্চলিক ভাষায় পড়ুন:
কেন্দুয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ
“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে রুখে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ বির্তক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওঃ আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রিফাতুল ইসলাম।
দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মতিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী এবং কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শফিউল বারী।
দূর্নীতি প্রতিরোধে করণীয় সম্পর্কে বির্তক
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পৌর সদরের অবস্থিত কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়কে পিছনে ফেলে রোয়াইলবাড়ী ইউনিয়নের প্রয়াত কথা সাহিত্যিক ড. হুমায়ুন আহমেদের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ বিজয়ী হন।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের দশম শ্রেণীর শিক্ষার্থী নওরীন জাহান।
প্রতিক্রিয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, কেন্দুয়া দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা- ২০২৬ এর চূড়ান্ত পর্বে আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান "শহীদ স্মৃতি বিদ্যাপীঠ" বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নওরীন জাহান।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
০১৭১১২৮৪৫৯০
২২-০৬-২০২৬
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
খুলনার আসল চুই ঝাল
৳১,২০০
৫.০ (১ রিভিউ)
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
৳১০,০০০
কোনো রিভিউ নেই
চুইঝাল গাছের চারা
৳১৩০
৫.০ (১ রিভিউ)
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
৳১০০
কোনো রিভিউ নেই
টেবিল ঘড়ি
৳৩,০০০
কোনো রিভিউ নেই
Galaxy TAB A11+
৳২৭,৫০০
কোনো রিভিউ নেই
Galaxy Tab A11
৳১৬,৫০০
কোনো রিভিউ নেই
Casio Youth World Time AE-1...
৳৫,৫০০
কোনো রিভিউ নেই
Xiaomi OiDiRe Multifunction...
৳৪,৮৯০
কোনো রিভিউ নেই
Rose Design 8 pcs King Size...
৳১,৬৯০
কোনো রিভিউ নেই
সম্পর্কিত খবরসমূহ (Related News)
সম্পর্কিত ভিডিও (Related Videos)
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।
চরিত্র ১
সংলাপ ১
চরিত্র ২
সংলাপ ২