close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কেন্দুয়ায় আগুনে পুড়ল গরু-ছাগল-কবুতর, নিঃস্ব মঞ্জুরুলের পরিবার..

Md Humayun avatar   
Md Humayun
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার এক কৃষক ও মৎস্যজীবীর গোয়ালঘর ও কবুতরের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে তার উপার্জনের প্রধান অবলম্বনগুলো পুড়ে যাওয়ায় পরিবারটি চরম অনিশ্চয়তার মুখ..

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের পাড়াদূর্গাপুর গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায়, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা-মাছি তাড়ানোর জন্য গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ভুক্তভোগী কৃষক মো. মঞ্জুরুল হক জানান, আগুনে তার ১টি গাভী গরু, ৩টি ছাগল, ৩০টি কবুতর, ৩টি হাঁস এবং মাছ ধরার খনা জাল পুড়ে যায়। এছাড়া একটি গাভীর বাছুর আহত অবস্থায় রয়েছে। এতে তার আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। তিনি বলেন, “এই গরু-ছাগল আর মাছ ধরার জালই ছিল আমার সংসারের ভরসা। এখন আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি।” তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম মুঠোফোনে দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকসহ স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এলাকাবাসীর মতে, দ্রুত আর্থিক সহায়তা না পেলে পরিবারটি চরম মানবিক সংকটে পড়বে

没有找到评论


News Card Generator