close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কাঠালিয়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ..

ELIAS HOWLADER avatar   
ELIAS HOWLADER
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক প্রধান অতিথি হিসেবে মৎস্যজীবীদের হাতে লটারির মাধ্যমে গরুর বাছুর তুলে দেন।..

ইলিয়াস হাওলাদার।। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মৎস্যজীবীদের মাঝে সরকারী উদ্যোগে গরু, গরুর খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ এর আয়োজন করেন। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা মৎস্য অফিসের সামনের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ৬০ জন মৎস্যজীবীকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি উদ্যোগে এ বকনা বাছুর, খাবর ও ঔষুধ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক প্রধান অতিথি হিসেবে মৎস্যজীবীদের হাতে লটারির মাধ্যমে গরুর বাছুর তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আক্তার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি,মোঃ মাসউদুল আলমসহ বিভিন্ন অতিথি ও উপকারভোগীরা।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator