কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন সাবেক ৮ বিডিআর সদস্য..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তারা দীর্ঘদিন কারাগারে বন্দি ছিলেন।..

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পিলখানা হত্যা মামলার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আটজন সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন।

আজ শুক্রবার (১ মে ২০২৬) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের জামিননামা যাচাই-বাছাই শেষে কারামুক্তির আদেশ কার্যকর করে। কারাগার সূত্রে জানা গেছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একজন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে সাতজন আসামি রয়েছেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তারা দীর্ঘদিন কারাগারে বন্দি ছিলেন।

উচ্চ আদালত থেকে তাদের জামিন মঞ্জুর হওয়ার পর আজ বিকেলে তারা কারাগার থেকে বের হয়ে আসেন। এই সময় কারাফটকে অপেক্ষারত স্বজনদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং মুক্তিপ্রাপ্তরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিজ নিজ গন্তব্যে রওনা হন।

সংশ্লিষ্ট জেল সুপাররা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, আদালতের নির্দেশ অনুযায়ী সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই এই আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator