close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল–এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা কার্যালয়ে জেলা তাঁতী দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি সাইদুল হক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু তালেব।
বক্তারা বলেন, তাঁতী দল সবসময় দেশের শ্রমজীবী ও তাঁতী সম্প্রদায়ের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সংগঠনের অতীত সংগ্রাম, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তারা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে কালেমা ও দরুদ শরিফ পাঠ করা হয়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরত-ই খুদা মিঠু, ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনতাজির রহমান রিপন, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক নুর আলম এবং জিয়া সাইবার ফোর্সের রুবেল উদ্দিন পাটোয়ারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator