কালিগঞ্জে ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে বন্ধন উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ, ২৮ রমজান) বিকাল ৪টায় বন্ধন হাসপাতালের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা ধর্ম, বর্ণ ও গোত্রভেদ ভুলে পারস্পরিক সহাবস্থান, সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, দলীয় ও আদর্শগত ভিন্নতা সমাজের স্বাভাবিক বৈচিত্র্য হলেও পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সম্প্রীতির মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বন্ধন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মাস্টার আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা মোশাররফ হোসেন চৌধুরী, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্রু, বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন, কৃষ্ণনগর প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য জামাল ফারুক, চিকিৎসক মো. সাইফুল ইসলাম এবং প্রাণী চিকিৎসক সুশান্ত কুমারসহ অন্যান্যরা।

আলোচনা শেষে মাওলানা সিদ্দিকুল ইসলাম দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু আলম।

没有找到评论


News Card Generator