কালীগঞ্জে বন্ধুর বাড়িতে মাছ পৌঁছে দিতে গিয়ে বজ্রপাতে মৎস্যজীবীর মৃত্যু..

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে বন্ধুর বাড়িতে মাছ পৌঁছে দিতে গিয়ে বজ্রপাতে মৎস্যজীবীর মৃত্যু..
কালীগঞ্জে বন্ধুর বাড়িতে মাছ পৌঁছে দিতে গিয়ে বজ্রপাতে মৎস্যজীবীর মৃত্যু..
****

কালীগঞ্জে বন্ধুর বাড়িতে মাছ পৌঁছে দিতে গিয়ে বজ্রপাতে মৎস্যজীবীর মৃত্যু
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:                 গাজীপুরের কালীগঞ্জে বন্ধুর বাড়িতে মাছ পৌঁছে দিতে যাওয়ার পথে বজ্রপাতে মো. জাকির হোসেন খান (৩২) নামে এক মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন বরাইয়া গ্রামের সুলতান খানের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ভোরে জাকির জীবিকার তাগিদে নিকটস্থ বিলে মাছ ধরতে যান। সকালে বিল থেকে মাছ ধরে বাড়িতে ফেরার পর তিনি সেই মাছ বিক্রির উদ্দেশ্যে প্রতিবেশী রতন বেপারীর বাড়িতে যান। কিন্তু রতন বেপারী বাড়িতে না থাকায় এবং তিনি বাজারে গেছেন জানতে পেরে জাকির সেখান থেকে ফিরে আসছিলেন।
ফেরার পথে তার বন্ধু শরীফের সঙ্গে দেখা হয়। শরীফ নিজের পরিবারের জন্য কিছু মাছ কিনতে চাইলে জাকির তাতে রাজি হন এবং মাছগুলো শরীফের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওনা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ নিয়ে বন্ধুর বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত জাকিরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার ওপর লুটিয়ে পড়েন।
এ সময় বাজার থেকে বাড়ি ফিরছিলেন হামিদ খান নামের এক ব্যক্তি। তিনি জাকিরকে নিথর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৎস্যজীবী জাকিরের এই অকাল মৃত্যুতে বরাইয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “বজ্রপাতে মৎস্যজীবী জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি সকালে মাছ নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, অপমৃত্যুর ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার বিকেলেই পারিবারিক কবরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
نظری یافت نشد


News Card Generator