বরগুনা আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনা আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বরগুনা আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
****

বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ এলাকায় ফার্নিচার বোঝাই একটি পিকআপের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ (৩০) টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে চুনাখালী ব্রিজ এলাকায় হঠাৎ শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান।

 

সেখানে গিয়ে তারা দেখতে পান, মায়ের দোয়া নামের একটি ফার্নিচারবোঝাই পিকআপ সড়কের পাশে দুর্ঘটনাকবলিত অবস্থায় পড়ে আছে। পিকআপটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আজাদ নিহত হন।

 

পিকআপটির মালিক জানান, টাঙ্গাইল থেকে ফার্নিচারবোঝাই মালামাল নিয়ে গাড়িটি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। নিহত আজাদ ব্যবসায়িক কাজে এবং মালামাল নিরাপদে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার জন্য গাড়িটির সঙ্গে ছিলেন।

 

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

আমতলী থানার কর্মরত এসআই কমল জানান, টাঙ্গাইল থেকে ফার্নিচারবোঝাই পিকআপটি কলাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চুনাখালী ব্রিজ এলাকায় এসে গাড়ির চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে এবং আজাদ নামে একজন নিহত হন।

No comments found


News Card Generator