close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় দুইজনের ৩ মাসের কারাদণ্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুর্বাটি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) কালীগঞ্জ উপজেলার দুর্বাটি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট ০২টি মামলা দায়ের করা হয়। এ সময় আদালত দুইজন আসামিকে প্রত্যেককে ০৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে অভিযানে কোনো অর্থদণ্ড প্রদান করা হয়নি।
দণ্ডপ্রাপ্তরা হলেন দুর্বাটি এলাকার মৃত বকুল আকন্দের ছেলে পারভেজ আহমেদ (২৭) এবং নজরুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৮)।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ হায়াত্তুর রহমান। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
স্থানীয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator