কালীগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান খান লাবলু..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****

কালীগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান খান লাবলু
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির ও  গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  মনিরুজ্জামান খান লাবলু ভিপি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জনসেবার মনোভাব নিয়ে শিক্ষা ও সামাজিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আগামী প্রজন্মকে সুরক্ষিত রেখে তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই হোক এবারের ঈদের অঙ্গীকার।
লাবলু বলেন, সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে। ঈদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক—এই কামনাই করেন তিনি।

Walang nakitang komento


News Card Generator