close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কালাইয়ে পুকুরে ডুবে ৪ বছরের কন্যাশিশুর মৃত্যু

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
****

কালাইয়ে পুকুরে ডুবে ৪ বছরের কন্যাশিশুর মৃত্যু

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে লুবা খাতুন (৪) নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের আমলাপুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গ্রামের অধিকাংশ মানুষ মাঠে আলু তোলার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশু লুবা বাড়ির পাশের ‘আমলাপুকুর’ নামের একটি পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর গ্রামের কয়েকজন শিশু পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।

পুলিশ জানায়, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator