কাচিনা ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

ইমন সরকার avatar   
ইমন সরকার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।..

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ৯নং ওয়ার্ডের ইউনুস মুন্সির বাড়িতে আয়োজিত এ উঠান বৈঠকটি পরিচালনা করেন ভালুকা উপজেলা বিএনপির সদস্য ও কাচিনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদার।

 

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সহধর্মিণী তাসলিমা আক্তার পান্না, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator