যশোরের ঝিকরগাছায় নাতজামাইয়ের হাতে নানাশ্বশুর খুন, আহত-৪

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরের ঝিকরগাছায় নাতজামাইয়ের হাতে নানাশ্বশুর খুন, আহত-৪
যশোরের ঝিকরগাছায় নাতজামাইয়ের হাতে নানাশ্বশুর খুন, আহত-৪
****

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকণ্ঠনগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে নাতজামাইয়ের হাতে নানা খুন হয়েছেন। নিহতের নাম মহিউদ্দিন (৭০)। এ ঘটনায় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিনের নাতনীর সঙ্গে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজের ছেলে তবিবরের তিন বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। ২৮ অক্টোবর রাত ৯টার দিকে তবিবর কয়েকজন সহযোগীসহ নাতনীকে বাড়ি থেকে জোর করে তুলে নিতে আসে। এ সময় পরিবারের লোকজন বাধা দিলে তবিবর ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এতে মহিউদ্দিন, তার স্ত্রী তাজুমা বেগম (৬০) এবং আকরাম হোসেনের ছেলে আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তবিবরসহ কয়েকজনকে ধরে গণপিটুনি দেয়। এতে যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা গ্রামের মোক্তার আলীর ছেলে আহম্মদ আলী (২৬) এবং পালবাড়ির শাহাজাহানের ছেলে মোহন (৩০) আহত হন।

আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আহম্মদ আলী ও মোহনকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে গুরুতর আহত মহিউদ্দিন, তাজুমা বেগম ও আমিনুর রহমানকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মহিউদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে নড়াইল জেলায় তাঁর মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments found


News Card Generator