যশোর-৪ আসনে বিএনপির প্রার্থীতা চূড়ান্ত, ধানের শীষ বরাদ্দ মতিয়ার রহমান ফারাজীর..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি: যশোর-৪ (৮৮) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে জনাব মতিয়ার রহমান ফারাজীর অনুকূলে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়ে..

যশোর-৪ (৮৮) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মতিয়ার রহমান ফারাজীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তার অনুকূলে দলীয় প্রতীক বরাদ্দ দেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন শেষে যশোর-৪ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে মতিয়ার রহমান ফারাজীর নাম চূড়ান্ত হয়। এর আগে মনোনয়ন সংক্রান্ত জটিলতার অবসান ঘটে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অন্য প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার মধ্য দিয়ে যশোর-৪ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে প্রতীক বরাদ্দের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator