close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জয়পুরহাট-২ আসনে নিরঙ্কুশ বিজয় বিএনপি প্রার্থী আব্দুল বারীর..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
****

জয়পুরহাট-২ আসনে নিরঙ্কুশ বিজয় বিএনপি প্রার্থী আব্দুল বারীর

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের ১০৪টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে বিএনপি প্রার্থী আব্দুল বারী ৬৬ হাজার ১৫ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি মোট ১ লাখ ৫৭ হাজার ১২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯১ হাজার ১১২ ভোট।

উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, কালাই উপজেলার ৩৮টি কেন্দ্রের মধ্যে আব্দুল বারী পেয়েছেন ৫৯ হাজার ৯৩৩ ভোট। একই উপজেলায় জামায়াত প্রার্থী রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৩৪ হাজার ৩৪৯ ভোট। এ উপজেলায় বিএনপি ২৫ হাজার ৫৮৪ ভোটের ব্যবধানে এগিয়ে থাকে।

ক্ষেতলাল উপজেলার ৩০টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী পেয়েছেন ৪৮ হাজার ১৮৬ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ২২ হাজার ৬১ ভোট। এখানে বিএনপি ২৬ হাজার ১২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়।


আক্কেলপুর উপজেলার ৩৬টি কেন্দ্রের ফলাফলে আব্দুল বারী পেয়েছেন ৪৯ হাজার ৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৩৪ হাজার ৭০২ ভোট। এ উপজেলায় বিএনপি ১৪ হাজার ৩০৬ ভোটে এগিয়ে থাকে।

তিন উপজেলার সমন্বিত ফলাফলে ১০৪টি কেন্দ্রের ভোট গণনা শেষে বিএনপি প্রার্থী আব্দুল বারীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।


Комментариев нет


News Card Generator