জমকালো আয়োজনে রাজবাড়ীতে ‘দৈনিক আইন বার্তা’র ৯ম বর্ষপূর্তি উদযাপিত..

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
****

নাফিজ আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি:-  রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় জাতীয় দৈনিক ‘আইন বার্তা’ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকাল ৫টায় রাজবাড়ীর কালুখালী আর্চ গার্ডার ব্রিজ সংলগ্ন কালুখালী উপজেলা প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অপর সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল মিয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি বিধান কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া এবং অর্থ বিষয়ক সম্পাদক জুয়েল সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের কালুখালী প্রতিনিধি ও মহিলা বিষয়ক সম্পাদিকা সাহিদা পারভীন, দৈনিক আমাদের রাজবাড়ীর প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক অধিকরণ পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন এবং জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশরাফুল আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, "দৈনিক আইন বার্তা পত্রিকা শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাহসী ভূমিকা রেখে চলেছে। রাজবাড়ীর স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগের কথা তুলে ধরতে পত্রিকাটি আপসহীন।" ভবিষ্যতে পত্রিকাটি এই সাহসিকতা বজায় রেখে আরও এগিয়ে যাবে— এমন প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে কেক কেটে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Geen reacties gevonden


News Card Generator