জিম্বাবুয়ের চমক অব্যাহত! (সহ) আয়োজক শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ সেরা তারা!..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ৩৮ তম ম্যাচ। মুখোমুখি হয়েছিল 'বি' গ্রুপ থেকে টুর্নামেন্টের যৌথ আয়োজনকারী দেশ শ্রীলংকা বনাম জিম্বাবুয়ে।..

শ্রীলংকার রাজধানীর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল (১৯ ফেব্রুঃ) দিনের ২য় ম্যাচে মাঠে নামে দল দুটি। টস ভাগ্যে জয়লাভ করে স্বাগতিক অধিনায়ক প্রথমে ব্যাটিং বেছে নেন। 

শ্রীলংকা দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে স্কোরবোর্ডে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ফর্মের তুঙ্গে থাকা ওপেনার পাথুম নিসাঙ্কার ব্যাটে। যিনি গত ম্যাচে টুর্নামেন্টের ১ম সেঞ্চুরি (৫২ বলে) হাঁকান শক্তিশালী অসিদের বিপক্ষে। আর কাল ৬২ (৪১) রান আসে তার উইলো থেকে। এটা তার ১৯ নম্বর টি-২০ (আন্তর্জাতিক) ফিফটি। এছাড়া লঙ্কানদের হয়ে কাল ৪৪ (২৫) রান করেন পবন রত্নায়েকে। 

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ৩৯ বছর বয়সী লেগস্পিনার গ্রায়েম ক্রেমার। তিনি এ ম্যাচে দুটি উইকেট নেন ২৭ রান দিয়ে। অবশ্য তার শেষ ২ ওভারে ১১ রানের বিনিময়ে উইকেট ২টি নেন তিনি। যদিও এটা খুব বেশি আহামরি বোলিং না! তবে শ্রীলংকার রানরেট ছিল এ ম্যাচে ৮.৯০; আর ক্রেমারের ইকোনমি (এ ম্যাচে) ৬.৭৫। জিম্বাবুয়ের পক্ষে এছাড়া ইভান্স ও মুজারাবানিও ২টি করে উইকেট পান যথাক্রমে ৩৫ ও ৩৮ রান দিয়ে। 

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তাদের ওপেনার ব্রায়ান বেনেটের ৬৩* (৪৮) এবং দলনায়ক সিকান্দার রাজার ৪৫ (২৬) রানের সুবাদে ১৯.৩ ওভারে ১৮২/৪ রান করে ৬ উইকেটের জয় তুলে নেয়। বেনেটের এটা টুর্নামেন্টে উপর্যুপরি ২য় ফিফটি। লঙ্কানদের হয়ে দুশন হেমন্ত ২ উইকেট পান ৩৬ রান খরচে। 

ম্যাচসেরা হিসেবে নির্বাচন করা হয় বিজয়ী দলের ক্যাপ্টেন রাজাকে তার ২টি চার ও ৪টি ওভার বাউন্ডারির ইনিংসের জন্য। সাবেক 'রোডেশিয়া' খ্যাত দলটা এবারের আসরে আসলে একটা সারপ্রাইজ প্যাকেজ! 'বি' গ্রুপে (অসি-বধ সহ ৪ ম্যাচে) ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর শ্রীলংকার পয়েন্ট ৬। 

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর শেষ ৮ (সুপার এইট)-এর লাইনআপ চূড়ান্ত; যদিও (আজ) একটি ম্যাচ বাকি। শেষ ৮-এ দুটি গ্রুপের ১ নম্বর গ্রুপে খেলবে (লীগ পর্বের) চার গ্রুপের ৪ চ্যাম্পিয়ন- ভারত, জিম্বাবুয়ে, ওঃ ইন্ডিজ ও দঃ আফ্রিকা। ২ নম্বর গ্রুপে- (৪ রানারআপ) পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সুপার এইট-এর ১ম ম্যাচে আগামীকাল (২১ ফেব্রুঃ) কলম্বোতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 

 

[তথ্যঃ ক্রিকবাজ।]

Nenhum comentário encontrado


News Card Generator