ঝুঁকিপূর্ণ অবস্থায় নাহার গ্রামের ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
ঝুঁকিপূর্ণ অবস্থায় নাহার গ্রামের ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর..
ঝুঁকিপূর্ণ অবস্থায় নাহার গ্রামের ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর..
এলাকাবাসীর দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত   ব্রিজটি রেলিং মেরামত ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ দূর করে।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নাহার গ্রামে প্রায় ৩৫ বছর আগে নির্মিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজের দুই পাশের রেলিং বর্তমানে ঝরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাহারা মার্কেটের তিন রাস্তার মোড় থেকে শুরু হওয়া এই সড়কটি বরুচর, নবাবপুর, উজানীসহ বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই  ব্রিজের উপর দিয়ে চলাচল করে।

৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান প্রধান বলেন, “এ ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে ব্রিজের রেলিং ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আলাউদ্দিন বলেন, “এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। প্রায় সাত শতাধিক গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করে বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।  ব্রিজের যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত সংস্কার প্রয়োজন।”

বাংলাদেশ ইসলামী আন্দোলন কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা কাউছার আহমেদ বলেন, “এই  ব্রিজের উপর দিয়ে তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, কচুয়া কলেজ ও নাহারা মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত   ব্রিজ সংস্কার করা জরুরি।”

এলাকাবাসীর দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত   ব্রিজটি রেলিং মেরামত ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ দূর করে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Nema komentara


News Card Generator