মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের বিভিন্ন মেয়াদে দণ্ড
সবগুলো দেখুনমার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুনখুলনার আসল চুই ঝালস্ক্যানার লিগাল প্রিন্টার স...চুইঝাল গাছের চারাবিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...টেবিল ঘড়িGalaxy TAB A11+Galaxy Tab A11Casio Youth World Time AE-1...Xiaomi OiDiRe Multifunction...Rose Design 8 pcs King Size...মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২০ জুন) উপজেলার ১০ নম্বর জাবরহাট ইউনিয়নে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করে পীরগঞ্জ থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে জাবরহাট এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে নাজমুল হক (৪০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জাবরহাটের কলিযুগ গ্রামের আব্দুল মজিদের ছেলে মজিবুর রহমান (২৫), আলম মিয়ার ছেলে আরমান আলী (২৮) এবং মফিজুল ইসলামের ছেলে জুয়েল রানা (৪৩) কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।