মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের দণ্ড

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের দণ্ড
মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের দণ্ড
মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের দণ্ড
আঞ্চলিক ভাষায় পড়ুন:

মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের বিভিন্ন মেয়াদে  দণ্ড

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মোঃ আসাদুজ্জামান 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ শনিবার  (২০ জুন) উপজেলার ১০ নম্বর জাবরহাট ইউনিয়নে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করে পীরগঞ্জ থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে জাবরহাট এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে নাজমুল হক (৪০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জাবরহাটের কলিযুগ গ্রামের আব্দুল মজিদের ছেলে মজিবুর রহমান (২৫), আলম মিয়ার ছেলে আরমান আলী (২৮) এবং মফিজুল ইসলামের ছেলে জুয়েল রানা (৪৩) কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Aucun commentaire trouvé


News Card Generator