মধুখালীতে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক..

Mia Shaykat avatar   
Mia Shaykat
মধুখালীতে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক..
মধুখালীতে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক..
মোঃ সৈকত হাসান, নিজস্ব প্রতিনিধি 
আঞ্চলিক ভাষায় পড়ুন:

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নুর ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামুন শেখ মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

অভিযুক্ত নুর ইসলাম উপজেলার বাগাট ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। জানা গেছে, তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও তার পরিবার বাশপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। প্রতিবন্ধী নারীর বাবা মামুন শেখ নিজেও একজন প্রতিবন্ধী এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
গত শনিবার (২১ জুন) রাত প্রায় ৮টার দিকে বাসায় ফিরে মামুন শেখ দেখতে পান, তার মেয়ের সঙ্গে নুর ইসলাম আপত্তিকর অবস্থায় রয়েছে। এ সময় তিনি অভিযুক্তকে ঘরের মধ্যে আটকে রাখেন। তবে পরে বাড়ির মালিক কেয়াম উদ্দিনের সহযোগিতায় নুর ইসলাম সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী নারী ইশারার মাধ্যমে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে টানা চার দিন ধরে ধর্ষণ করেছে।
ঘটনার পর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান এবং মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখদেব রায় তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মুক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে মধুখালী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা শুরু হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator