ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে ৩ নারী আটক, ইয়াবা উদ্ধার

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি avatar   
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ নারী আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।..

 

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন নারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোসাম্মৎ সোনিয়া (৩৫), মোসাম্মৎ শারমিন বেগম (৩২) ও মনি আক্তার (৩৭)।


পুলিশ জানায়, সোনিয়ার দেহ তল্লাশির সময় তার হাতে থাকা একটি ছোট ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Keine Kommentare gefunden


News Card Generator