ঝালকাঠিতে জয়নুল আবেদিন আর্ট একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান..

আবু জাফর বিশ্বাস ঝালকাঠি avatar   
আবু জাফর বিশ্বাস ঝালকাঠি
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনা

 

 ঝালকাঠিতে জয়নুল আবেদিন আর্ট একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা ও মেধার পরিচয় তুলে ধরে।


পুরস্কার বিতরণ শেষে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।


আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে উৎসাহিত করতেই এ আয়োজন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator