close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঝালকাঠিতে জামায়াত আমীরের জনসভায় জনসমুদ্র

ELIAS HOWLADER avatar   
ELIAS HOWLADER
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডেপুটি চিফ অর্গানা..

ইলিয়াস হাওলাদার, ঝালকাঠি।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ঝালকাঠিতে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল গড়াতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো সমাবেশস্থল পরিণত হয় মুখর পরিবেশে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু সমাবেশে উপস্থিত হন।

জনসভাকে ঘিরে ভোর থেকেই সমর্থকদের ঢল নামে সমাবেশস্থলে। অনেক নেতাকর্মী ফজরের নামাজ শেষে সরাসরি মাঠে এসে অবস্থান নেন। উপজেলার পর উপজেলা থেকে আগত নেতাকর্মীরা দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড বহন করে মাঠে প্রবেশ করেন।

ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে দলের প্রার্থীদের জনগণের সামনে তুলে ধরতেই এই জনসভার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা প্রত্যাশা করছি।

জনসভায় ঝালকাঠি-১ আসনের ড. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিম অংশগ্রহণ করেন। উভয়ই দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

לא נמצאו הערות


News Card Generator