জামালপুরে ছাত্রলীগের ১০ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ..

S.M Mizanur  Rahman Mizan avatar   
S.M Mizanur Rahman Mizan
জামালপুরের ইসলামপুর উপজেলায় নাশকতা, বিস্ফোরক ও বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ছাত্রলীগের ১০ নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।..

সোমবার (৬ এপ্রিল) জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজিরা শেষে বিচারক এই আদেশ দেন।
কারাগারে প্রেরিতরা হলেন— ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. শাওন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাহাবুব হোসেন (মেজার মেম্বার), ছাত্রলীগ কর্মী মো. জিয়া, গোয়ালের চর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রহিম দালাল, আওয়ামী লীগ কর্মী রিপন, রবিজল হক, সাইফুল ইসলাম ফারাজী এবং তামশা লক্ষ্মী।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

没有找到评论


News Card Generator