জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জামালগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রেসক্লাবের সহ-সভাপতি শেরে আলম শেরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শফিকুর রহমান, ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান,২য় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামী উলামা দলের সেক্রেটারি ও শূরা সদস্য মাওঃ হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌফিকুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।

এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ বণিক সমিতির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ধন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আজম ওবায়দুল্লাহ,জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মোঃ ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়,কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, সদস্য আতিকুর রহমান, একাত্তর টেলিভিশন ও মানবজমিনের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল ইসলাম, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি আবু ইউসুফ নাঈম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

没有找到评论


News Card Generator