যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথে নারীরা: গোপালগঞ্জে সেলাই মেশিন বিতরণ
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে যাকাতের অর্থে পরিচালিত সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। , গোপালগঞ্জের আয়োজনে রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, । তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেন এবং তাদের উদ্দেশ্যে বলেন, যাকাতের অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্তরা এই সেলাই মেশিন ব্যবহার করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি ইসলামিক ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন পেয়ে প্রশিক্ষণার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই মেশিনের মাধ্যমে তারা নিজেরা আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।
এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথে নারীরা: গোপালগঞ্জে সেলাই মেশিন বিতরণ..
Aucun commentaire trouvé



















