ইনকিলাব মঞ্চে হামলা ও হাদি হত্যার বিচারের দাবিতে ফকিরহাটে বিক্ষোভ সমাবেশ।
ইনকিলাব মঞ্চের ওপর হামলা এবং হাদি হত্যার বিচারের দাবিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিপ্লবী ইনসাফ মঞ্চ।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কাটাখালি গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হাদি হত্যার বিচার দাবি করেন এবং সম্প্রতি ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ইনসাফ মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্বাহী প্রধান এম এস আর মাসুম রেজা, আহ্বায়ক এফ এম সারাফাতুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মল্লিক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ, মুখপাত্র মো. আবু হাসান, মুখ্য সমন্বয়ক আবু তালহা আবির, মুখ্য সংগঠক খাইরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ইনকিলাব মঞ্চের ওপর হামলা এবং হাদি হত্যার বিচারের দাবিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ ও অব..
没有找到评论



















