মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
ইবি প্রতিনিধি:
আগামীকাল থেকে শুরু হচ্ছে
ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতা। আগামীকাল সোমবার (০৪ মে) থেকে বুধবার (৬ মে) চলবে এ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক, গেস্ট অফ অনার কুষ্টিয়া জেলা প্রশাসক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল মজিদ উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।
প্রতিযোগিতায় ইসলামী বিশ্বিবদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়সহ মোট ২১ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।
জানা যায়,অ্যাথলেটিক্স ছেলেদের জন্য ১৯টি এবং মেয়েদের জন্য ১১টি সেগমেন্টে খেলা থাকবে। সোমবার (০৪। ) সকাল ৭ টা থেকে অ্যাথলেটিক্স এবং সকাল ৯ টা থেকে বাস্কেটবল খেলা শুরু হবে। এ তথ্য জানায় ইবির শরীর চর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার সদস্য সচিব ড. শেখ মোস্তাফিজুর রহমান।