বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে হাজী আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ফয়জুর রহমান সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম সোহেল।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জাকির হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক; মোহাম্মদ নিয়াজ আহমদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক এবং ড. মোতাহের হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হাসনাত আলম।
বক্তারা বলেন, মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে। তারা ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।