close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইবিতে আইন বিভাগের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
****

 

ইবি সংবাদদাতা: 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের ড. শহীদ আহমেদ চৌধুরী ও ড. আকরাম হোসেন মজুমদার স্মৃতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। রবিবার (১ জানুয়ারি) বেলা এগারোটায় কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল ও প্রফেসর ড. খন্দকার তৌহিদুলসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বিভাগের প্রফেসর ড. শহীদ আহমেদ চৌধুরী ও প্রফেসর ড. আকরাম হোসেন মজুমদারের স্মৃতিচারণ করে শিক্ষকবৃন্দ বলেন, দুজন স্যার শুধুমাত্রই ছাত্রছাত্রীদের নিকট একজন ভালো শিক্ষক হিসেবে সমাদৃত ছিলেন তা নয়, বরং উনারা পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শরীর চর্চা, খেলাধুলা, বিতর্ক অর্থাৎ মনস্তাত্ত্বিক ব্যাপারে বেশ আগ্রহী এবং প্রত্যয়ী ছিলেন।

প্রফেসর ড. শাহাজাহান মন্ডল বলেন, প্রফেসর ড. শহীদ আহমেদ চৌধুরী স্যার  সরাসরি আমার শিক্ষকও ছিলেন।  প্রফেসর ড. আকরাম হোসেন মজুমদার আমার বেশ নিকট কলিগ ছিলেন, সহকর্মী ছিলেন এবং উনারা দুজনেই বিভাগে বেশ এক বড় অবদান রেখে গিয়েছেন।

এছাড়া এমন আয়োজনে বিভাগকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ড. খন্দকার তৌহিদুল বলেন,  শিক্ষার্থীদের মাঝখানে পড়াশোনার পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা আইন বিভাগ কর্তৃক বলবৎ থাকবে এমন আশা রাখি।

উদ্বোধনী ম্যাচে লিগ্যাল স্ট্রাইকারস বনাম সেকশন ৪২০ দল অংশগ্রহণ করে। এতে লিগ্যাল স্ট্রাইকারস ১০ উইকেটে জয়লাভ করে। পরে বিকেলে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 



Tidak ada komentar yang ditemukan


News Card Generator