close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইবি সায়েন্স ক্লাবের আয়োজনে সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার..

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
****

 

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বৃদ্ধি ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজাম্মিল হক মোল্লা, সিনিয়র শিক্ষক ড. মশিউর রহমান ও গোলাম কিবরিয়া। এছাড়া ক্লাবের সহ-সভাপতি মোবাশ্বির আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি জুনাইদুল মোস্তফা, সাধারণ সম্পাদক সারোয়ার সাকিবসহ অন্যান্য সদস্যরা।

জানা গেছে, সেমিনারের শুরুতে ক্লাব সভাপতি জুনাইদুল মোস্তফা ‘Chemical Chameleon Reaction’ নামের একটি এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন। জারণ–বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে একই দ্রবণে ধারাবাহিকভাবে রঙ পরিবর্তনের দৃশ্য শিক্ষার্থীদের মুগ্ধ করে। এরপর ক্লাব সদস্য মো. জিহাদ রোবোটিকস বিষয়ক সেমিনার উপস্থাপন করেন। তিনি বাসাবাড়িতে গ্যাস লিকেজ বা আগুন শনাক্ত হলে সেন্সরের মাধ্যমে স্বয়ংক্রিয় সতর্ক সংকেত প্রদানের একটি বাস্তব প্রজেক্ট তুলে ধরেন। এতে নিরাপত্তা ব্যবস্থায় রোবোটিকসের ব্যবহারিক দিক ব্যাখ্যা করা হয়। সেমিনারের শেষ পর্যায়ে অনুষ্ঠিত মৌখিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।

এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজাম্মিল হক মোল্লা বলেন, “বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তিকে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে।”

সিনিয়র শিক্ষক ড. মশিউর রহমান বলেন, “শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ায়। আজকের সেমিনার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক।”

সমাপনী বক্তব্যে ক্লাব সভাপতি জুনাইদুল মোস্তফা বলেন, “আজকের আয়োজনের মাধ্যমে আমরা ‘Science Show with Seminar’ কার্যক্রমের সূচনা করলাম। ধারাবাহিকভাবে কুষ্টিয়া, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্কুল-কলেজে আমরা এ কার্যক্রম চালিয়ে যাব।”

コメントがありません


News Card Generator