হরিপুরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ১

হাসিনুজ্জামান মিন্টু avatar   
হাসিনুজ্জামান মিন্টু
হরিপুরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ১
হরিপুরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ১
হরিপুরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার এক

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গৃহবধূ নাসিমা হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবা..

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গৃহবধূ নাসিমা হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার হরিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

গ্রেপ্তার ব্যক্তি উপজেলার ভাতুরিয়া গ্রামের বাসিন্দা মো. সেলিম। তিনি সম্প্রতি আলোচিত গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

মামলা সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর বাগানবাড়ি গ্রামের মো. আব্দুল্লাহর স্ত্রী মোছা. নাসিমা (৩৬) গত ১/৬/২৬ইং রহস্যজনকভাবে নিহত হন। পরে হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের একটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধান চালিয়ে আসছিল।

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে মামলার আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

হরিপুর থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন এবং মামলার অন্যান্য সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator