হালিশহর ট্র্যাজেডি: মা’র পর প্রাণ গেল ছেলেরও

মাজহারুল ইসলাম রানা avatar   
মাজহারুল ইসলাম রানা
****

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কিশোর শাওন (১৬) মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতে চট্টগ্রাম থেকে দগ্ধ ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে শরীরের ৫০ শতাংশ দগ্ধ শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, ১০০ শতাংশ দগ্ধ নুরজাহান আক্তার রানীকে জরুরি বিভাগে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি থাকা অন্যদের অধিকাংশের অবস্থাই গুরুতর। শাখাওয়াত হোসেন ও আশুরা আক্তার পাখির শরীরের শতভাগ দগ্ধ হয়েছে। মো. শিপনের ৮০ শতাংশ, মো. সামির আহমেদ সুমনের ৪৫ শতাংশ, আয়েশা আক্তারের ৪৫ শতাংশ, উম্মে আয়মান স্নিগ্ধার ৩৮ শতাংশ এবং মো. ফারহান আহমেদ আনাসের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন একটি বাসায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

لم يتم العثور على تعليقات


News Card Generator