হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার..
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার..
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষ জড়িত থাকার অভিযোগে শহীদ আবরার ফাহাদ হলের ৩১ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ মে) রাতে আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহীদ নূর হোসেন হল এবং শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন সহকারী প্রক্টরসহ সাতজন আহত হন। একপর্যায়ে হামলাকারীদের বিচারের দাবিতে প্রায় ছয় ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন নূর হোসেন হলের শিক্ষার্থীরা। এসময় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। পরে রাতেই বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভায় ৩১ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

 

বহিষ্কারের আদেশে বলা হয়, ভিডিও ফুটেজ এবং অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ জন শিক্ষার্থীকে দোষী বলে সাব্যস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু হাসান ৩১ জন শিক্ষার্থীকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

Geen reacties gevonden


News Card Generator