গোপালগঞ্জের গনিয়ারীতে দোবা্ই প্রবাসী শওকত কাজী ও যুবসমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
মরহুম সেকেন্দার কাজীর ইছালে ছওয়াবের উদ্দেশ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গনিয়ারী গ্রামে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি রবিবার আসর নামাজের পর গনিয়ারী কেন্দ্রীয় জামে মসজিদ (চৌধুরী বাড়ি) সংলগ্ন ঈদগাহ ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়।
গনিয়ারী গ্রামের দোবা্ই প্রবাসী মোঃ শওকত কাজী ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাহফিলে মরহুম সেকেন্দার কাজীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেন যশোর টালীখালী মাদ্রাসার শিক্ষক বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মোঃ খালেদুর রহমান আয়নাল। তিনি তাঁর বক্তব্যে কোরআন ও সুন্নাহর আলোকে মানবজীবনের সঠিক পথ, নৈতিকতা, পরকালীন জবাবদিহিতা এবং ইসলামের শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে ইসলামের আদর্শ অনুসরণ করা অপরিহার্য।
গনিয়ারী জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রামপুরা নুরুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি কাউসার বিন ইউসুফ (দা:বা:)। তিনি তাঁর আলোচনায় ইসলামের মৌলিক শিক্ষা, আমলের গুরুত্ব এবং নতুন প্রজন্মকে দ্বীনের পথে পরিচালিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন গনিয়ারী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শামচুল হক। তিনি মুসল্লিদের ইসলামের বিধান মেনে চলা, নামাজ প্রতিষ্ঠা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুম সেকেন্দার কাজীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
গোপালগঞ্জের গনিয়ারীতে দোবা্ই প্রবাসী শওকত কাজী ও যুবসমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত..
Không có bình luận nào được tìm thấy



















