গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলার ফরিদ মিয়া কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রার্থী আশরাফুল আলম শিমুলের প্রধান নির্বাচনী এজেন্ট ও তাঁর ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করবেন। কোনো ধরনের অসত্য, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন।”
তিনি আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এসব গুজবে বিভ্রান্ত না হয়ে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। জনগণ যাতে নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
ব্যারিস্টার নাজমুল আলম সবুজ আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতায় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তিনি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। একটি গণতান্ত্রিক পরিবেশে জনগণ যেন তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল বর্তমানে কারাবন্দি অবস্থায় থেকেও এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। সংবাদ সম্মেলনে নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত..
Inga kommentarer hittades



















