close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জ-১ আসনে মোঃ সেলিমুজ্জামান সেলিম মোল্লার বিজয়

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি

গোপালগঞ্জ-১ আসনে মোঃ সেলিমুজ্জামান সেলিম মোল্লার বিজয়
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে মোঃ সেলিমুজ্জামান সেলিম মোল্লা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ৭১,৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কাবির মিয়া পেয়েছেন ৫৪,৪৬৮ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১৭,১১১ ভোট।
নির্বাচনের দিন কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফলাফল ঘোষণার পর মোঃ সেলিমুজ্জামান সেলিম মোল্লার সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদযাপন করা হয়। বিজয়ী প্রার্থী সকল ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“আমি কাশিয়ানী ও মুকসুদপুরবাসীর আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দিতে চাই। এলাকার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো।”
অপরদিকে, পরাজিত প্রার্থী মোঃ কাবির মিয়া নির্বাচনের ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এবং তার সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসনটি কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার সমন্বয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। এবারের নির্বাচনে এ আসনে ভোটার উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতা

לא נמצאו הערות


News Card Generator