গাজীপুর-৩ এর রিকশার প্রার্থী মাওলানা এহসানুল হকের ফেসবুক পোস্ট
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
গাজীপুর প্রতিনিধি
প্রিয় গাজীপুর-৩ এলাকাবাসী
আপনাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। বিশেষ করে ১০০৫৩৯ ভোটার, যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবার প্রতি প্রাণ উজার করা ভালোবাসা।
এত অনিয়মের মাঝেও শ্রীপুর ও গাজীপুর সদরের ভোটাররা আমাকে লক্ষাধিক ভোট দিয়েছেন, মা বোনেরা রোজা রেখে আমার জন্য দোয়া করেছেন, এই ঋণ শোধ করবার সাধ্য আমার নাই।
উসমান হাদী বলেছিল, আমি ৫০০ ভোট পেলেই আমি বিজয়ী। তারমত আমিও বলতে চাই, জনগণের এই ভালোবাসায় আমিও বিজয়ী।
সম্পর্কিত খবরসমূহ (Related News)
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপিসহ ১১ দলের নেতাকর্মী হুমকি ধামকি, ভয়ভীতি উপেক্ষা করে দায়িত্ব পালন করেছেন, সঙ্গ দিয়েছেন, তাদের সবার প্রতি ভালোবাসা।
আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। পরিপূর্ণ সফলতা আসেনি।
আমাদের পথচলা এখানেই শেষ নয়, দেশ ও ইসলামের পক্ষে, ন্যায় ও ইনসাফের পক্ষে আমাদের পথচলা অবিরত থাকবে ইনশাআল্লাহ।
অভিনন্দন ডা. রফিকুল ইসলাম বাচ্চু ভাই।
আশা করবো, গাজীপুর-৩ এলাকার রাজনৈতিক পরিস্থিতি শান্তি পূর্ণ থাকবে। আমার ১১ দলের নেতাকর্মীরা নিরাপদ থাকবে।
ধন্যবাদ শ্রীপুরবাসী
ধন্যবাদ গাজীপুর সদরবাসী
আমার ভালোবাসা।
দোয়ায় স্মরণ রাখবেন।