যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক কুষ্টিয়ার এ্যাড. মেহেদী হাসান জুয়েল..

Raja Ahmed avatar   
Raja Ahmed
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক কুষ্টিয়ার এ্যাড. মেহেদী হাসান জুয়েল..
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক কুষ্টিয়ার এ্যাড. মেহেদী হাসান জুয়েল..
****

গত বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

মেহেদী হাসান জুয়েল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মো. ইউনূস মালিথার কনিষ্ঠ সন্তান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদল পর্যন্ত প্রতিটি ধাপেই তিনি ছিলেন সক্রিয়। বিশেষ করে স্বৈরাচারী শাসনামলে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তার বলিষ্ঠ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 

মেহেদী হাসান জুয়েল বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় আইনের সুশাসন ও ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় আমরা রাজপথে লড়াই চালিয়ে গেছি। বিগত সরকারের শাসনামলে আমাদের নানা প্রতিকূলতা ও মামলার মুখোমুখি হতে হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে মানুষ জিয়া পরিবারের ওপর আস্থা রেখেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের এই যাত্রায় আমরা নিরলসভাবে কাজ করে যাব।’

দীর্ঘদিন ঢাকায় বসবাস করলেও মেহেদী হাসান জুয়েল তার নিজ জেলা কুষ্টিয়ার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় নেতাকর্মী ও সহকর্মীদের মতে, আদালত পাড়া থেকে রাজপথ—সব জায়গাতেই তিনি এক আস্থার প্রতীক।

জুয়েলের এই অর্জনে কুষ্টিয়ার দৌলতপুর এলাকাজুড়ে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। তারা তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

No comments found


News Card Generator