ফুলবাড়ীতে ৩৫০ জন দুস্থ মানুষের মাঝে ঈদ পণ্য সামগ্রী বিতরণ ..

Jahangir Alam avatar   
Jahangir Alam
বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সমিতির সভাপতি আমিনুর ইসলাম উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব পণ্য তুলে দেন।..

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার... 

ফুলবাড়ী উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার নেওয়াশী নতুন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ৩৫০ জন দুস্থ মানুষের মাঝে সেমাই, চিনি সহ ঈদের বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সমিতির সভাপতি আমিনুর ইসলাম উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব পণ্য তুলে দেন।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator