<span;>ফেনীতে দুর্গাপূজা কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে সুকলভ মজুমদার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
<span;>
<span;>মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ফেনী মডেল থানায় আনা হয়।
<span;>
<span;>সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুকলভ মজুমদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। স্থানীয়দের দাবি, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় তার সম্পৃক্ততা রয়েছে।
<span;>
<span;>এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে আওয়ামী লীগের গুলিতে ৮ জন নিহত হওয়ার ঘটনায় অর্থ জোগানদাতা হিসেবে তার নাম উঠে আসে। ২০২৩ সালে নিজ ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিএনপির মিছিলে হামলা চালিয়েও তিনি আলোচনায় আসেন।
<span;>
<span;>ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।