close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে বহিষ্কার..

Md Ashik avatar   
Md Ashik
ঝিনাইদহ-৪ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র্র সলিমুন..

ঝিনাইদহ-৪ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসব রেজাল্ট শিট জব্দ করা হয়।

 

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে।

 

জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘খবর পাওয়ার পর এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ওই বিদ্যালয়ে যায়। ঘটনার সত্যতা পাওয়ায় ওই প্রিজাইডিং কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। নতুন করে ওই কেন্দ্রে শহীদ নুর আলী কলেজের প্রভাষক সামছুজ্জামান খানকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।’

 

তিনি আরো বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বদ্ধ পরিকর।’

Nessun commento trovato


News Card Generator