এমপি মজিবুর রহমান মঞ্জুর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলীর সাবেক এমপি মজিবুর রহমান মঞ্জুর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত..

 

কিশোরগঞ্জের বাজিতপুরে বাজিতপুর-নিকলীর সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত জননেতা আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) বিকাল ৫টায় বাজিতপুর পৌরসভার বাশমহল এলাকায় মরহুম সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গণে আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা মরহুম মজিবুর রহমান মঞ্জুর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন গণমানুষের নেতা। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর অবদান স্থানীয় জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদের সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মরহুমের পুত্র মোস্তাফিজুর রহমান মামুন, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাদল, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুর হক, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদভী চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামিম, যুবদল নেতা নাসির উদ্দিন সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।

No se encontraron comentarios


News Card Generator