মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদ উল্যাহ মিয়াজী দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে তাকে তাৎক্ষণিকভাবে দেখতে যান ১০ নং গোহট উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির।
এ সময় তিনি আহত বিএনপি নেতা শহিদ উল্যাহ মিয়াজীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার সার্বিক চিকিৎসার বিষয়ে অবগত হন।
মোহাম্মদ হুসাইন জাকির বলেন, "শহিদ উল্যাহ মিয়াজী ভাইয়ের দুর্ঘটনার খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। মহান আল্লাহর কাছে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সে জন্য কচুয়াবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।"
এ সময় উপস্থিত নেতাকর্মীরাও শহিদ উল্যাহ মিয়াজীর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।