দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার স্টাফ রিপোর্টারঃ

 

 

বগুড়া দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামে সাহাপাড়া গতকাল রবিবার ১৯ এপ্রিল রাতে শ্রী চন্দন কুমার সাহা (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার তালোড়া ইউনিয়নের কইল সাহাপাড়া মৃত- রতন সাহার ছেলে শ্রী চন্দন কুমার সাহা ঘটনার দিন রবিবার রাতে তার শোবার ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের পরিবার সূত্রে জানা যায়,ঘটনার দিন রাতে খাবার খেয়ে সে তার ঘরে ঘুমাতে যায়,আজ সোমবার ২০ এপ্রিল সকালে চন্দন কুমার ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করা হলে তার সারা শব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙ্গে আমরা ঘরে ঢুকে দেখি চন্দন ঘরের তিরে তার লাশ ঝুলছে। এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ তাজমিলুর রহমান এর সঙ্গে কথা বললে, তিনি এই প্রতিবেদককে জানান, সকাল ১০ টায় আত্মহত্যার খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। এবং পর্যবেক্ষণ করে সন্দেহাতীত কোন কিছু না পাওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তালোড়া ইউপি ৭ নং সদস্য মোঃ সামছুল ইসলাম ও ৮ নং সদস্য মোঃ নজরুল ইসলাম এর সঙ্গে কথা বললে তিনারা জানান, খবর পেয়ে তালোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম সহ আমরা ঘটনাস্থলে যাই। এবং চন্দন কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এটা সঠিক বলে তিনারা জানান।

Inga kommentarer hittades


News Card Generator