ডুমুরিয়ার কৃতি সন্তান জে আলী ওরফে যশোহর আলি হালদারের জীবনী..

Partha Das avatar   
Partha Das
****

যশোহর আলী হালদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরাজী ডুমুরিয়া গ্রামের অবেদ আলি হালদারের একমাত্র সন্তান। তিনি ৬ই আগষ্ট ১৯১৬ সালে জন্ম গ্রহন করেন। মাতা তোতা বেগম। 

শিক্ষা জীবনঃ- তিনি শৈশবে সাজিয়াড়া মাদ্রাসা, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং মিকশিমিল মাধ্যমিক বিদ্যালয়ে পড়া শেষ করে দৌলতপুর বি.এল কলেজে ভর্তি হন। 
১৯৩৮ সালে বিএল কলেজ থেকে বিএ পাস করেন। 

কর্মজীবনঃ- গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় ১৯৩৯ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এক বছর পর ১৯৪০ সালে ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।


প্রধান শিক্ষক বাবু কালিপদ বিশ্বাস ১৯৭৩ সালে অবসরে গেলে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ ৪৬ বছর শিক্ষকতা করে  ১৯৮৬ সালে অবসর গ্রহণ করেন। 

সাবেক উপজেলা চেয়ারম্যান ও ডুমুরিয়া কলেজের প্রতিষ্ঠাতা ফরহাদ হোসেন মোড়ল বলেন, "ডুমুরিয়া কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থ ও শ্রম উভয়টি ব্যয় করেছেন। কলেজের সূচনা লগ্ন থেকে তিনি অডিট কমিটির আহ্বায়ক এবং গভর্নিং বোর্ডির সিনিয়র সদস্য ছিলেন।"

যশোহর আলী হালদার সাজিয়াড়া মাদ্রাসার ১৯৬১ থেকে ২০০১ সাল পর্যন্ত দীর্ঘ চল্লিশ বছর সভাপতির দায়িত্ব পালন করেন।
সাবেক মুহতামিম আলহাজ্ব মাওলানা লোকমান হাকিম বলেন, "মাদ্রাসার অর্থ সংকট হলে তিনি নিজ অর্থ ব্যয় করতেন মাদ্রাসার জন্য।"

তিনি কর্ম জীবন থেকে অবসরে গিয়ে অনেক প্রবন্ধ ও দুটি গ্রন্থ "পথও নির্দেশিকা" এবং "চলে মুসাফির" রচনা করেন। 

তিনি ৮৫ বছর বয়সে ২০০১ সালে ইন্তেকাল করেন।

Nema komentara


News Card Generator